মার্কিন মেরিন কোরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ঢাকায় ইউএস দূতাবাসের বর্ণাঢ্য আয়োজন

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: November 27, 2026 | 03:07 PM1 min read

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে ঐতিহ্য, সৌহার্দ্য ও উদযাপনের মধ্য দিয়ে মার্কিন মেরিন কোরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘মেরিন কোর বার্থডে বল’ অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার আয়োজনে এ অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির সমাপ্তি টানা হয়। একই সঙ্গে মার্কিন মেরিনদের নিষ্ঠা, দায়িত্ববোধ ও অবদানের স্বীকৃতি জানানো হয়।
![]() |
![]() |
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানটি ছিল ঐতিহ্য, পারস্পরিক সৌহার্দ্য ও উদযাপনের এক বিশেষ আয়োজন। এতে মার্কিন মেরিন কোরের গৌরবময় ঐতিহ্য ও উত্তরাধিকার তুলে ধরা হয় এবং দেশটির মেরিন সদস্যদের আত্মত্যাগ ও পেশাদারত্বের প্রতি সম্মান জানানো হয়।
Spread the word
Spread the word













