বরিশালের ভীমরুলি ভাসমান বাজারে নৌকায় ঘুরে পেয়ারা খেলেন মার্কিন রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: August 09, 2026 | 12:43 PM1 min read

বরিশালের ঝালকাঠির ভীমরুলি ভাসমান বাজারে নৌকায় ঘুরে এবং স্থানীয় বিখ্যাত পেয়ারা খেয়ে চমৎকার সময় কাটিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
রোববার (৯ আগস্ট ২০২৬) ভীমরুলি ভাসমান বাজার পরিদর্শনে যান তিনি। এ সময় নৌকায় করে বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় পেয়ারার স্বাদ নেন।

ভীমরুলি ভাসমান বাজার বাংলাদেশের অন্যতম পরিচিত ভাসমান বাজার। খাল ও জলপথকে কেন্দ্র করে গড়ে ওঠা এই বাজারে নৌকায় করে বিভিন্ন ধরনের কৃষিপণ্য, বিশেষ করে স্থানীয়ভাবে উৎপাদিত পেয়ারা কেনাবেচা হয়।
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক বার্তায় জানানো হয়, ‘Ambassador Christensen enjoyed boats and guavas at Bhimruli Floating Market।’
Spread the word
Spread the word











