মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্টঃ
Published: October 17, 2026 | 12:19 PM1 min read

রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) পরিদর্শনকালে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের খোঁজখবর নেন। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা এবং তাদের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
Spread the word
Spread the word











