ডেস্ক রিপোর্টঃ
আজ রোববার (২৬ এপ্রিল, ২০২৬) সকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ সভা। সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০২৫-২৬ অর্থবছরের একনেকের ১০ম এই সভা মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে শুরু হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভায় উপস্থিত আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির অন্যান্য সদস্যরা।
এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নিয়েছেন। সভায় দেশের চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পসমূহ পর্যালোচনা এবং অনুমোদন দেওয়া হতে পারে বলে জানা গেছে।











