June 29, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত

Image

ডেস্ক রিপোর্টঃ

বৃহস্পতিবার (২৬ মার্চ, ২০২৬) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা ২০২৫-২৬ অর্থবছরের ২৯তম এবং ২০২৬ সালের ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২টি প্রস্তাবনার মধ্যে AP Energy Investments Limited-এর নিকট থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১.০০ (এক) লক্ষ মেট্রিক টন (৫৫%) EN590 (10 PPM) মাত্রার ডিজেল ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া একই প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য Superstar International (Group) Limited-এর নিকট থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ২.০০ (দুই) লক্ষ মেট্রিক টন EN590 EURO-5 (10 PPM) মাত্রার ডিজেল ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

Scroll to Top