ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন বিদ্যমান বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার Imran Haider।
রাজধানী ঢাকায় আয়োজিত এক ব্যতিক্রমধর্মী ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পাকিস্তান হাইকমিশন, ঢাকা-এর উদ্যোগে আয়োজিত এই উৎসবে পাকিস্তানের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রান্না ঐতিহ্য তুলে ধরা হয়।




অনুষ্ঠানে দেশের কূটনৈতিক মহল, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক অতিথি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা পাকিস্তানি খাবার ও ফ্যাশন পণ্যের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন এবং এমন আয়োজনকে স্বাগত জানান।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হাইকমিশনার ইমরান হায়দার বলেন, এত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের জনগণ-মানুষের (people-to-people) যোগাযোগ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে, যা দুই “ভ্রাতৃপ্রতিম দেশের” দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
উৎসবে পাকিস্তানের বিভিন্ন নামকরা ফ্যাশন ব্র্যান্ড তাদের পণ্য প্রদর্শন করে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। দিনব্যাপী আয়োজিত এ ফেস্টিভ্যাল দর্শনার্থীদের পাকিস্তানের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি, প্রাণবন্ত ঐতিহ্য এবং আধুনিক ফ্যাশনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।
অনুষ্ঠানে উপস্থিত কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরাও উৎসবের বিভিন্ন আয়োজন উপভোগ করেন।











