বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) তারিখে জোহর নামাজের পর কেএমপি’র বয়রা পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদে মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়ের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিশেষ দোয়ায় মহান আল্লাহ তাআলার প্রশংসা করে আমাদের প্রিয় মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ ও বীরাঙ্গনাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া মহান মুক্তিযুদ্ধে পঙ্গুত্ব বরণকারী ও জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্থতা, আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম. এম. শাকিলুজ্জামানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।











