February 1, 2026

শিরোনাম

অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

Image

বিজনেস ডেস্কঃ

অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবসায়িক সম্মেলন শনিবার (৩১ জানুয়ারি, ২০২৬) অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম।

সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপক, সার্কেল প্রধান এবং অঞ্চল প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ২০২৫ সালের নির্ধারিত লক্ষ্যমাত্রার আলোকে ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি তিনি ২০২৬ সালের জন্য টেকসই ও বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ব্যাংকের সেবার মান উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং লাভজনক খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Scroll to Top