চট্টগ্রামে শুরু যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’, দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ নেবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কোস্ট গার্ড

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: November 02, 2026 | 06:18 PM1 min read

চট্টগ্রামে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে এ মহড়া। এতে দুই দেশের সদস্যরা খরস্রোতা পানিতে উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি চিকিৎসাসেবা প্রদানের বিষয়ে যৌথ প্রশিক্ষণ নেবেন।

বন্যা ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ও কার্যকর উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানোই এ মহড়ার মূল লক্ষ্য। বিশেষ করে দুর্যোগকালীন পরিস্থিতিতে বিপদগ্রস্ত মানুষের কাছে দ্রুত পৌঁছানো, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা ও প্রস্তুতি বাড়ানো হবে।
মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং সমন্বিতভাবে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
Spread the word
Spread the word











