রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ডেস্ক রিপোর্টঃ
Published: August 20, 2026 | 05:18 PM1 min read

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৫টায় শেষ হয়।
ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটগ্রহণ সমাপ্তির ঘোষণা দেন।
তিনি জানান, এখন জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা ভোট গণনার কার্যক্রম শুরু করবেন। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় এখন সবার নজর ফলাফলের দিকে। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত প্রার্থীর নাম গণনা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
Spread the word
Spread the word











