মির্জা ফখরুলকে ফুল দিয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্টঃ
Published: August 20, 2026 | 06:15 PM1 min read

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
Spread the word
Spread the word











