বন্ধ সরকারি শিল্পকারখানা দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও ২০২৬ সালের মধ্যেই প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের


প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর ক্ষেত্রে বিদ্যমান আমলাতান্ত্রিক জটিলতা দূর করে বেসরকারি বিনিয়োগের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম শুরু করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে ২০২৬ সালের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি শিল্প খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণেরও নির্দেশনা দেন।











