Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
নোয়াখালীতে এনসিপি নেতা হান্নান মাসউদের উপর হামলা  - The Daily Dhaka Dialogue

June 13, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • নোয়াখালীতে এনসিপি নেতা হান্নান মাসউদের উপর হামলা 

নোয়াখালীতে এনসিপি নেতা হান্নান মাসউদের উপর হামলা 

Image

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে।

হান্নান মাসউদের দাবি, স্থানীয় ‘বিএনপি-নামধারী কয়েকজনের’ নেতৃত্বে ওই হামলা হয়। এতে এনসিপির পাঁচ-ছয়জন কর্মী আহত হন।

এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাত সাড়ে আটটা থেকে জাহাজমারা বাজারে সড়ক অবরোধ করেন এনসিপির কর্মী-সমর্থকেরা। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এনসিপির নেতা–কর্মীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

Scroll to Top