Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি, তবে খেলায় ফিরতে লাগবে তিন মাস - The Daily Dhaka Dialogue

June 13, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি, তবে খেলায় ফিরতে লাগবে তিন মাস

তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি, তবে খেলায় ফিরতে লাগবে তিন মাস

Image

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক খেলাধুলায় ফিরতে তাকে আরও অন্তত তিন মাস অপেক্ষা করতে হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সাভারের কেপিজি হাসপাতালে তামিম ইকবালকে দেখে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘তামিম ইকবালের অবস্থা এখন স্থিতিশীল। তবে তার পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় প্রয়োজন। বাসায় ফিরে তিনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন, তবে সপ্তাহখানেক তাকে বিশ্রামে থাকতে হবে। খেলাধুলায় ফেরার জন্য অন্তত তিন মাস সময় লাগবে।’

চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে অধ্যাপক আবু জাফর আরও জানান, প্রাথমিক ইসিজি পরীক্ষায় কোনো বড় সমস্যা ধরা পড়েনি। মঙ্গলবার সকালে তার ইকোকার্ডিওগ্রাম (ইকো) করা হয়েছে, যা স্বাভাবিক ছিল। তবে ভবিষ্যতে কোনো জটিলতা দেখা দিতে পারে কি না, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

‘তার স্বাস্থ্যের বিষয়টি পরিবারের সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবেন,’ যোগ করেন তিনি।

এদিকে, তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করে ক্রিকেটপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানিয়েছেন। ক্রিকেট বোর্ডও তার শারীরিক অবস্থার ওপর নজর রাখছে।

Scroll to Top