Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানের ওপর ‘ডিবি পরিচয়ে’ মারধর ও হেনস্তার অভিযোগ - The Daily Dhaka Dialogue

June 13, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানের ওপর ‘ডিবি পরিচয়ে’ মারধর ও হেনস্তার অভিযোগ

চট্টগ্রামে জাতীয় ক্রিকেটার নাঈম হাসানের ওপর ‘ডিবি পরিচয়ে’ মারধর ও হেনস্তার অভিযোগ

Image

অনলাইন ডেস্কঃ

চট্টগ্রামে ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ জুন, ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

জানা যায়, ঢাকা প্রিমিয়ার লিগে খেলা শেষে নিজ শহর চট্টগ্রামে ফেরেন নাঈম হাসান। বিমানবন্দর থেকে সিএনজিতে করে বাসায় যাওয়ার পথে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে উঠানো ও মারধরের ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

জাতীয় দলের এই অফ স্পিনারের অভিযোগ, ডিবি পরিচয়ে প্রথমে তাকে চেক করা হয়, পরবর্তীতে সাদা পোশাকে থাকা একজন ও দুই পুলিশ সদস্য তাকে মারধর শুরু করে। নিজের পরিচয় দেওয়ার পরও সেই হেনস্তা থেকে রেহাই পাননি বলে অভিযোগ করেছেন নাঈম হাসান।

Scroll to Top