May 3, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • ঢাকায় চারদিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকায় চারদিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন।

রোববার (৩ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এর আগে সকাল ১০টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত নিজ দফতর থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী।

পথিমধ্যে রাস্তার দু’ধারে অবস্থান নেওয়া সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তিনি হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সারাদেশের জেলা প্রশাসকরা অংশগ্রহণ করছেন। এ সম্মেলনে মাঠ প্রশাসনের কাছে সরকারের নীতি ও পরিচালনার দর্শন তুলে ধরছেন শীর্ষ নীতিনির্ধারকেরা।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন।

Scroll to Top