ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
রোববার (১৪ জুন) সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সম্মানে নেপাল দূতাবাসের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাতীয় দৈনিক ঢাকা ডায়লগ-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশে নেপাল দূতাবাসের প্রতি সাংবাদিকদের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, দুই দেশের জনগণের প্রত্যাশা পূরণ এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে উভয় দেশই প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও নেপালের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হওয়ায় উভয় পক্ষই উৎসাহিত ও আশাবাদী।




অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন AKM Moinuddin, যিনি Diplomatic Correspondents Association, Bangladesh-এর সভাপতি। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক, কূটনৈতিক সংবাদদাতা এবং দূতাবাসের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।











