May 3, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • জনপ্রশাসনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রশাসনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

জনপ্রশাসনের প্রতিটি পদ সরকারের জন্য গুরুত্বপূর্ণ—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কর্মকর্তাদের সব পদেই দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।

রোববার (৩ মে ২০২৬) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র পদোন্নতি বা পছন্দের স্থানে পোস্টিং পাওয়ার জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করা হলে তা সাময়িকভাবে ব্যক্তিগত সুবিধা দিলেও সামগ্রিকভাবে জনপ্রশাসনের দক্ষতা ও নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়। তিনি সতর্ক করে বলেন, সবসময় পছন্দের পদে থাকার মানসিকতা দুর্নীতি ও অপেশাদার আচরণের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, দেশের যে কোনো স্থানে, যে কোনো সময়ে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে এবং প্রতিটি পদকে সমানভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সততা, মেধা ও দক্ষতাকেই নিয়োগ, বদলি ও পদোন্নতির মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে শূন্য পদে জনবল নিয়োগ, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন, বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন এবং প্রশাসনের সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টামণ্ডলী, মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্রবাহিনীর প্রধানগণ, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top