ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদ এবং নতুন সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল-কে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ক্রিস্টেনসেন।

রবিবার (১৪ জুন, ২০২৬) এক বক্তব্যে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক স্বার্থ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে অ্যামচেম একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের অধীনে অ্যামচেম যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে একটি স্থিতিশীল, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টাও আরও বেগবান হবে।











