ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ায় বিড়ম্বনার শিকার হয়েছেন বলে জানা গেছে।
সূত্র অনুযায়ী, বিমানবন্দরে পৌঁছানোর পর প্রথমে তার প্রবেশ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হয় এবং তাকে দীর্ঘ সময় অপেক্ষায় রাখা হয়। পরে পরিচয় যাচাই-বাছাই সম্পন্ন হলে বিমানবন্দর কর্তৃপক্ষ তার প্রবেশের অনুমতি দেয় বলে জানা যায়।
তবে এ ঘটনায় অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে তিনি দিল্লিতে প্রবেশ না করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি অন্য একটি ফ্লাইটে বাংলাদেশে ফিরে আসছেন।
রোববার (১৪ জুন, ২০২৬) রাতে বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার সময় দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।











