Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
গাজীপুর মহানগর বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত - The Daily Dhaka Dialogue

June 14, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • গাজীপুর মহানগর বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর মহানগর বিএনপি’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Image

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার (২১ মার্চ, ২০২৫) গাজীপুর মহানগর বিএনপি’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) বেনজির আহমেদ টিটো ও নজরুল ইসলাম আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার। সভাটি পরিচালনা করেন গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। আয়োজিত এ সভায় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তাঁরা দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সভায় মহানগর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Scroll to Top