June 25, 2026

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত, পুলিশ ক্যাম্পে দুটি গাড়ি উপহার

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত, পুলিশ ক্যাম্পে দুটি গাড়ি উপহার

Image

ডেস্ক রিপোর্টঃ

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং প্রতিরোধ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন ২০২৬) আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডম এলাকায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক এবং তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা এবং চাঁদাবাজি ও ইভটিজিং প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা বলেন, একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হয়ে অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভা শেষে এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের লক্ষ্যে দ্যা রোজ গার্মেন্টস ও স্কাইলিং গার্মেন্টস কর্তৃপক্ষ জামগড়া পুলিশ ক্যাম্পের জন্য দুটি গাড়ি উপহার প্রদান করেন। ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন আনুষ্ঠানিকভাবে গাড়ি দুটি গ্রহণ করেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

Scroll to Top