Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
প্রবাসীরা ১৭ বছর ভোট দিতে পারেনি, তারা দেশে এসে ভোট দিতে চায় — কয়ছর এম আহমদ - The Daily Dhaka Dialogue

June 14, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • প্রবাসীরা ১৭ বছর ভোট দিতে পারেনি, তারা দেশে এসে ভোট দিতে চায় — কয়ছর এম আহমদ

প্রবাসীরা ১৭ বছর ভোট দিতে পারেনি, তারা দেশে এসে ভোট দিতে চায় — কয়ছর এম আহমদ

Image

১৭ বছর প্রবাসীরা ভোট দিতে পারেনি। তারা দেশে এসে ভোট দিতে চায়৷ প্রবাসীরা একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য অধীর আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।

জগন্নাথপুর উপজেলা আশারকান্দি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের এমনটা জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যখন দেশে থেকে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিল তখন প্রবাসীরাও প্রবাস থেকে আন্দোলন সংগ্রাম করেছে। এ কারনে আওয়ামিলীগের লোকের প্রবাসীদের বাড়ি ঘর সম্পত্তি দখল করেছে। প্রবাসীরা দেশে আসতে চায়। তারা তাদের সম্পত্তি আবারও ফিরে পেতে চায়। তারা দেশে এসে বিনিয়োগ করতে চায়। তাই দ্রুততম সময়ে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে অন্তবর্তিকালীন সরকার প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক কাবেরীর সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মল্লিক মইনুদ্দিন সোহেল, আনছার উদ্দিন, আবুল মনসুর শওকত, যুক্তরাজ্য বিএনপি নেতা রেজাউল করিম রাজা, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুহুরায়রা সাদ মাস্টার প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের সহ্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সূত্রঃ বিএনপি মিডিয়া সেল এর পেজ থেকে।

Scroll to Top