Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত - The Daily Dhaka Dialogue

June 13, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Image

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল)-এর ১৫তম বার্ষিক সাধারণ সভা রবিবার (২০ এপ্রিল, ২০২৫) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব।

সভায় কোম্পানির পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমান, মোঃ আলতাফ হুসাইন, জি. এম. মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, শেয়ারহোল্ডার প্রতিনিধি মোঃ ওমর ফারুক খান, মোঃ আশরাফুল হক, এফসিএ, মোঃ সালেহ ইকবাল, শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও (চলতি দায়িত্ব) আবু সাঈদ মোঃ নাহিদ, এফসিএস উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় ২০২৪ অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। এছাড়াও, প্রতিষ্ঠানের সার্বিক ব্যবসায়িক সফলতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

Scroll to Top