জ্বালানি, বাণিজ্য ও কৃষি সহযোগিতা জোরদারে আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: October 21, 2026 | 10:46 AM1 min read

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং জ্বালানি, বাণিজ্য ও কৃষি খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
আলজিয়ার্সে পৌঁছালে তাঁকে আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া বিষয়ক মহাপরিচালক আবদেলমালেক বুহেদ্দু (Abdelmalek Bouheddou) অভ্যর্থনা জানান।
সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আলজেরিয়ার জ্বালানি ও হাইড্রোকার্বনবিষয়ক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং কৃষি, গ্রামীণ উন্নয়ন ও মৎস্যবিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।
Spread the word
Spread the word











