আকাশ যোগাযোগ, পর্যটন ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-উজবেকিস্তান


বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন দুই দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) ইরাকের বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী আলোয়েভ বাখরোমজন জুরাবোয়েভিচের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আকাশপথে যোগাযোগ বৃদ্ধি, পর্যটন খাতে সহযোগিতা, বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সমর্থন এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।
এ ছাড়া বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও দুই পক্ষ আলোচনা করেন। এ ধরনের উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনায় উঠে আসে।











