বাংলাদেশে চালু হতে যাচ্ছে বিশ্বখ্যাত থাই কফি চেইন ‘ক্যাফে আমাজন’


অপেক্ষার পালা শেষ করে বাংলাদেশে চালু হতে যাচ্ছে ক্যাফে আমাজন। বসুন্ধরা আবাসিক এলাকা এবং বসুন্ধরা সিটিতে জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে জোড়া ভেন্যুতে গ্র্যান্ড লঞ্চ করবে ক্যাফে আমাজন।
![]() |
![]() |
থাইল্যান্ডের বিশ্বখ্যাত আন্তর্জাতিক কফি চেইন ব্র্যান্ড 'ক্যাফে আমাজন' (Cafe Amazon) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তার বাণিজ্যিক যাত্রা শুরু করতে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে

আগামীকাল বৃহস্পতিবার (৬ই আগস্ট, ২০২৬) ঢাকার দুটি পৃথক ও বর্ণাঢ্য ভেন্যুতে দিনব্যাপী থাকবে উদ্বোধনী আয়োজনের নানা পরিকল্পনার নজরকাড়া বাস্তবায়ন।
উদ্বোধনী দিনের প্রথম পর্ব সকাল ১১:২০ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ক্যাফে আমাজনের 'ফ্ল্যাগশিপ স্টোর'-এ অনুষ্ঠিত হবে।
এতে উপস্থিত থাকবেন থাইল্যান্ডের দূতাবাস প্রতিনিধি, PTT সিয়ামের শীর্ষ কর্মকর্তা, বসুন্ধরা গ্রুপের উচ্চপদস্থ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সরকারি কর্মকর্তা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিগণ।
দুপুর ১২:৩০ মিনিটে যৌথভাবে ফিতা কেটে ফ্ল্যাগশিপ স্টোরটির শুভ উদ্বোধন ঘোষণা করা হবে।
একই দিন উদ্বোধনীর দ্বিতীয় পর্ব 'বসুন্ধরা সিটি শপিং মল'-এ বিকেল ৩:০০ টায় অনুষ্ঠিত হবে।
সর্বসাধারণ ও কফি প্রেমীদের জন্য এই পর্বে থাকবে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক কার্যক্রম। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে থাই নৃত্য ও ‘মুয়ে থাই’ মার্শাল আর্ট পরিবেশনা













