গাজীপুরে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনায় উপস্থিত এমপি মোঃ মজিবুর রহমান

ডেস্ক রিপোর্টঃ
Published: August 05, 2026 | 08:50 PM1 min read

গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ❝জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬❞ উপলক্ষে আলোচনা সভা এবং জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Spread the word
Spread the word











