বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: July 30, 2026 | 06:25 PM1 min read

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামৌদি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
আলোচনায় দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ, দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সম্ভাবনা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সহযোগিতা আরও গভীর ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
Spread the word
Spread the word











