ওয়েস্টিন ঢাকায় শুরু ‘টেস্ট অব অ্যারাবিয়া’ ফুড ফেস্টিভ্যাল


মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ তুলে ধরতে রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকার সিজনাল টেস্টস রেস্তোরাঁয় শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘টেস্ট অব অ্যারাবিয়া’ ফুড ফেস্টিভ্যাল। উৎসব উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত মিডিয়া মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে কূটনীতিক, করপোরেট প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের ফরেন এইড বিভাগের পরিচালক রাশেদ আল মালি আল জাবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক পিএলসি-এর রিটেইল ব্যাংকিং অ্যালায়েন্স বিভাগের প্রধান মো. আশরাফুল আলম, এয়ার অ্যারাবিয়া বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মো. মবিন রশিদ এবং মিশর থেকে আগত খ্যাতিমান অতিথি শেফ মাহমুদ আবদেল ফাত্তাহ।

এ সময় ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাকাওয়াথ হোসেন এবং দ্য ওয়েস্টিন ঢাকার জেনারেল ম্যানেজার গ্যারি ফারস্টাড অতিথিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন।
অনুষ্ঠান শেষে আয়োজিত টেস্টিং সেশনে অতিথিরা আরব বিশ্বের বিভিন্ন ঐতিহ্যবাহী ও বিশেষ খাবারের স্বাদ গ্রহণ করেন এবং তাদের মতামত তুলে ধরেন।
আয়োজকদের জানানো হয়, আগামী ৩০ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন রাতের খাবারে এই বিশেষ ফুড ফেস্টিভ্যাল উপভোগ করা যাবে। জনপ্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ৯,৪৫০ টাকা (নেট)।
উৎসবের প্রাইম পার্টনার হিসেবে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্র্যাক ব্যাংকের নির্বাচিত কার্ডে গ্রাহকরা বাই ওয়ান গেট থ্রি (B1G3) অফার উপভোগ করতে পারবেন। এছাড়া অংশীদার বিভিন্ন ব্যাংকের নির্বাচিত কার্ডে B1G2 ও B1G1 অফারও থাকছে।
এবারের আয়োজনে অতিথিরা মিশরের খ্যাতিমান শেফ মাহমুদ আবদেল ফাত্তাহর তত্ত্বাবধানে প্রস্তুত করা খাঁটি আরবীয় খাবারের পাশাপাশি বিশেষভাবে প্রস্তুত উটের মাংসের (Camel Meat) এক্সক্লুসিভ পদ উপভোগের সুযোগ পাবেন। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী স্বাদকে আধুনিক উপস্থাপনায় পরিবেশন করতে ওয়েস্টিনের অভিজ্ঞ কুলিনারি টিমের সঙ্গে কাজ করছেন এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ।











