Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
পোরশায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন - The Daily Dhaka Dialogue

June 13, 2026

শিরোনাম
  • Home
  • রাজধানী
  • পোরশায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পোরশায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Image

নওগাঁর পোরশায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার নিতপুর দলীয় কার্যালয়ে উপজেলায় আওয়ামী লীগের আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষ্যে এক র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম।

পরে এক আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি গোলাম হাফিজ, প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মওদুদ আহমেদ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Scroll to Top