Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ - The Daily Dhaka Dialogue

June 14, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

Image

আজ বৃহস্পতিবার (২০ মার্চ, ২০২৫) দুপুর ২টায় রাজধানীর বাড্ডায় উত্তর বাড্ডা কামিল মাদরাসার সামনের সড়কে অনুষ্ঠিত হয় ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নির্মম ও নিষ্ঠুর গণহত্যা এবং বর্বোরোচিত হামলার প্রতিবাদে এক বিক্ষোভ পূর্ব সমাবেশ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহিব্বুল্লাহ, জামাল উদ্দিন, প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন, মহানগরী পশ্চিম শিবির সভাপতি সালাহ উদ্দিন প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রামপুরা ব্রিজে এসে পথসভায় শেষ হয়। সমাবেশে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

Scroll to Top