April 20, 2026

শিরোনাম

বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকালে বগুড়ায় পৌঁছেছেন। সকাল ৯টা ৫৮ মিনিটে তাঁর বহনকারী গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়।

এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়।

এর আগে সকাল ৬টা ১০ মিনিটে তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন। সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

বগুড়ায় পৌঁছানোর পর ডা. জুবাইদা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।

Scroll to Top