March 7, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • বিশ্বের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (৬ মার্চ, ২০২৬) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে এই ইফতার অনুষ্ঠিত হয়।

ইফতারে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান এবং ব্যারিস্টার জাইমা রহমান।

ইফতারের আগে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা বিশ্বাস করি সমৃদ্ধি গড়ে ওঠে সহযোগিতা ও সম্পৃক্ততার মাধ্যমে, বিচ্ছিন্নতার মাধ্যমে নয়।”

তিনি আরও বলেন, আজকের এই ইফতার শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং এটি নানা জাতি, ধর্ম ও সংস্কৃতির মানুষের পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ঐক্যের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এই মূল্যবোধই একটি শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনের ভিত্তি।

তারেক রহমান বলেন, তাঁর সরকার বিচক্ষণ নিয়ন্ত্রণ শিথিলকরণ নীতি অনুসরণ করবে, ব্যবসা পরিচালনার পরিবেশ আরও সহজ করবে এবং দায়িত্বশীল বিনিয়োগ আকর্ষণে প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলবে।

তিনি জানান, পারস্পরিক স্বার্থ, আস্থা ও সার্বভৌমত্বের ভিত্তিতে ‘সবার সঙ্গে বন্ধুত্ব’ নীতির আলোকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে বাস্তববাদী ও টেকসই। পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় অংশীদারিত্বকে মূল্যায়ন করে আগামী বছরগুলোতে উন্মুক্ত আলোচনা ও শক্তিশালী সহযোগিতার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

Scroll to Top