February 2, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • জনগণের সম্পদে হাত দেব না, লুণ্ঠিত আমানত ফিরিয়ে দেওয়াই আমাদের অঙ্গীকার: ডা. শফিকুর রহমান

জনগণের সম্পদে হাত দেব না, লুণ্ঠিত আমানত ফিরিয়ে দেওয়াই আমাদের অঙ্গীকার: ডা. শফিকুর রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের সম্পদে কখনো হাত না দেওয়ার বিষয়ে তারা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। দুর্নীতি তাদের চরিত্র ও খাসলতের সঙ্গে যায় না। বরং জনগণের যে আমানত লুণ্ঠিত হয়েছে, তা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়াই তাদের দায়িত্ব।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উত্তর কাফরুল ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বাইশটেকি কবরস্থান মসজিদের সামনে ঢাকা-১৫ সংসদীয় আসনে আয়োজিত গণসংযোগ ও মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের বক্তব্য বা কথাবার্তায় যদি কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকেন, তাহলে আল্লাহর ওয়াস্তে আমাদের ক্ষমার চোখে দেখবেন। আমরা চাই নিষ্ঠা ও সততার সঙ্গে জনগণের জন্য কাজ করতে। আল্লাহ যেন আমাদের এই চেষ্টা কবুল করে নেন।”
তিনি আরও বলেন, “আমরা কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত এজেন্ডা বাস্তবায়ন করতে চাই না। আমাদের রাজনীতি জনগণের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য।”

সমাবেশ ও গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর জিএস এস এম ফরহাদ, কাফরুল দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ আনোয়ারুল করিম, থানা সেক্রেটারি মো. আবু নাহিদসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

Scroll to Top