April 27, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • আইপিটিভির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আইপিটিভির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রযুক্তির এই যুগে আইপিটিভি (ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন) আমাদের গণমাধ্যমের পরিধিকে আরও বিস্তৃত করেছে। তবে এই মাধ্যমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

রবিবার (২৬ এপ্রিল, ২০২৬) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এসোসিয়েশন অব আইপিটিভি ওনার্স বাংলাদেশের সদস্যদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার মুক্ত গণমাধ্যম ও তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী। আইপিটিভিগুলো প্রান্তিক মানুষের কথা তুলে ধরার চমৎকার প্ল্যাটফর্ম হতে পারে। রাষ্ট্রীয় নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থেকে আইপিটিভিগুলোকে পরিচালিত হতে হবে। পাশাপাশি অপতথ্য বা বিভ্রান্তি ছড়ানো থেকেও বিরত থাকতে হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের এই সময়ে আইপিটিভিগুলো যেন পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আইপিটিভি শিল্পের সুশৃঙ্খল বিকাশে এসোসিয়েশনের সদস্যদের সরকারের সাথে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় এসোসিয়েশন অব আইপিটিভি বাংলাদেশের নেতৃবৃন্দ এই শিল্পের সমস্যা, সম্ভাবনা এবং সরকারি নীতিমালার আলোকে আইপিটিভিগুলোর নিবন্ধন ও পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা এই খাতের উন্নয়নে সরকারি সহযোগিতা ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তারা প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় তথ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইপিটিভি মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Scroll to Top