অ্যাকমি ল্যাবরেটরিজ পরিদর্শন করলেন বিসিবি প্রতিনিধিদল


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর, ২০২৬) অ্যাকমি ল্যাবরেটরিজের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিসিবি সভাপতি তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিনের সহযোগিতা ও অবদানের জন্য অ্যাকমি ল্যাবরেটরিজকে ধন্যবাদ জানান। একই সঙ্গে দেশের ক্রিকেটের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে ভবিষ্যতে বিসিবি ও অ্যাকমির মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা, ভবিষ্যৎ উদ্যোগ এবং দেশের ক্রিকেটের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
এ সময় বিসিবির সহসভাপতি ফাহিম সিনহা এবং পরিচালক মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ ও সাকিফ আহমেদ সালাম উপস্থিত ছিলেন। এছাড়া বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীও বৈঠকে অংশ নেন।











