১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগে বোয়িংয়ের ২১ নতুন উড়োজাহাজ যুক্ত করে পূর্ণাঙ্গ এভিয়েশন গ্রুপ হওয়ার পথে ইউএস-বাংলা


প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে ২১টি নতুন উড়োজাহাজ বহরে যুক্ত করার ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বুধবার (২৯ জুলাই, ২০২৬) রাজধানীর বনানীতে শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এয়ারলাইন্সটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
![]() |
![]() |
![]() |
![]() |
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি দেশের বেসামরিক বিমান পরিবহন খাতের বিকাশে বেসরকারি খাতের এমন বৃহৎ বিনিয়োগকে সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির, জাতীয় সংসদের হুইপ মিয়া মো. নুরুদ্দিন অপু এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Brent T. Christensen।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Paul Righi, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিক, ভ্রমণ ও পর্যটন খাতের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।















