সেনাবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত


বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন। একই সঙ্গে ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক (ইউএসএআরপিএসি)-এর সঙ্গে অনুষ্ঠিত ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’-এ বাংলাদেশ স্পেশাল ফোর্সের সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কর্মদক্ষতার প্রশংসা করেন।
সাক্ষাৎটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার ধারাবাহিকতার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।











