অ্যান্টিগুয়া ও বারবুডায় কমনওয়েলথ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির


অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসে অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন (CHOGM)-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর, ২০২৬) সকালে সেন্ট জনসের অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ন্যাশনাল পারফর্মিং আর্টস সেন্টারে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কমনওয়েলথের প্রধান মহামান্য রাজা তৃতীয় চার্লস, স্বাগতিক দেশের প্রধানমন্ত্রী দ্য রাইট অনারেবল গ্যাস্টন ব্রাউন, ৫৬টি সদস্যরাষ্ট্রের সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধিদলের প্রধানরা উপস্থিত ছিলেন।
এ বছর কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘Accelerating Partnerships and Investment for a Prosperous Commonwealth’। এই প্রতিপাদ্যের মাধ্যমে সমৃদ্ধ কমনওয়েলথ গড়ে তুলতে অংশীদারত্ব ও বিনিয়োগ ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
সম্মেলনের অংশ হিসেবে স্থানীয় সময় আজ বিকেলে কমনওয়েলথ সরকারপ্রধানদের নির্বাহী অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের।











