বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ডেস্ক রিপোর্টঃ
Published: September 15, 2026 | 05:52 PM1 min read

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তারা।
Spread the word
Spread the word











