বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ব্রিটিশ হাইকমিশনার

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
Published: September 16, 2026 | 03:04 PM1 min read

ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রুহুল কবির রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।
Spread the word
Spread the word











