খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্টঃ
Published: November 05, 2026 | 04:29 PM1 min read

শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং খেলাধুলাকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে তিনি এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
![]() |
![]() |
![]() |
![]() |
এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান। এ সময় তিনি মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোর, শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের অভিবাদনের জবাব দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রীকে কাছ থেকে পেয়ে উপস্থিত শিশু-কিশোর ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। তাদের উচ্ছ্বাস ও করতালিতে স্টেডিয়ামজুড়ে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
Spread the word
Spread the word















