Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
সম্মিলিত পরিষদের নির্বাচনী অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - The Daily Dhaka Dialogue

June 13, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • সম্মিলিত পরিষদের নির্বাচনী অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সম্মিলিত পরিষদের নির্বাচনী অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Image

বিজিএমইএ নির্বাচন ২০২৫-২০২৭ উপলক্ষে সম্মিলিত পরিষদ আজ শনিবার (১৯ এপ্রিল, ২০২৫) এক উৎসবমুখর পরিবেশে তাদের নির্বাচনী অফিস উদ্বোধন ও দোয়া মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত পরিষদ এর সভাপতি কাজী মনিরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর প্রাক্তন সভাপতি ও সম্মিলিত পরিষদ এর নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কারী ফারুক হাসান, বিজিএমইএ এর প্রাক্তন সভাপতি ও সহ-সমন্বয়কারী রফিকুল ইসলাম, প্যানেল লিডার আবুল কালাম আজাদ এবং বিজিএমইএ এর বহু সহ-সভাপতি, পরিচালক ও সাধারণ সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক, সম্মিলিত পরিষদের প্রধান সহ-সমন্বয়কারী রফিকুল ইসলাম, সাবেক পরিচালক শোভন ইসলাম, বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল, বিজিএমইএ’র সহায়ক কমিটির সদস্য আসিফ আশরাফ এবং বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যাসোসিয়েশন (বায়লা) সভাপতি আবরার হোসেন সায়েম।

অনুষ্ঠানের আলোচনায় বক্তাগণ বিজিএমইএ এবং বাংলাদেশের পোশাকশিল্পের প্রসারে ও সংকটে সম্মিলিত পরিষদ এর বলিষ্ঠ ভূমিকা ও নেতৃত্বের অর্জনগুলো তুলে ধরেন।

পোশাকশিল্পের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা বিশেষকরে ট্যারিফ, এলডিসি গ্রাজুয়েশন, কাস্টমস্, ব্যাংকিং, জ্বালানি ও আরও গুরুত্তপূর্ণ বিষয়গুলো কিভাবে মোকাবেলা করে পোশাকশিল্পকে এগিয়ে নেওয়া যায় সেজন্য যোগ্য প্যানেল উপস্থাপনের প্রত্যয় ব্যক্ত করেন সম্মিলিত পরিষদ এর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্বে পোশাকশিল্প এবং বিজিএমইএর উত্তরণ ও সফলতার জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Scroll to Top