Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
বিএনপি চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা বিনিময় - The Daily Dhaka Dialogue

June 13, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • বিএনপি চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা বিনিময়

বিএনপি চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা বিনিময়

Image

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সোমবার রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলের সিনিয়র নেতারা। এছাড়াও বিএনপির ভাইস-চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানান এবং দেশ ও জনগণের কল্যাণ কামনা করেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

Scroll to Top