May 23, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • ময়মনসিংহের ত্রিশালে বৈলর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ময়মনসিংহের ত্রিশালে বৈলর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে সরকারের চলমান নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (২৩ মে, ২০২৬) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুর ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী খালপাড়ে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন। পরে সেখানে আয়োজিত এক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Scroll to Top