Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/thedailydhakadialogue.com/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন - The Daily Dhaka Dialogue

June 13, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

Image

বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন এখন থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে (২০ ডিসেম্বর ২০২৪) পদ দুটি শূন্য হয়ে পড়ে। ওই সময় থেকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব সাময়িকভাবে প্রধান উপদেষ্টা নিজ হাতে রাখেন।

নতুন দায়িত্ব পাওয়ার ফলে শেখ বশির উদ্দীন এখন তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন—বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন। এতে করে সরকারের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত কার্যক্রমের পাশাপাশি পর্যটন খাতের উন্নয়নে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, প্রধান উপদেষ্টার অধীনে এখন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় রয়েছে।

Scroll to Top