May 20, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি পবিত্র হজ্জ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

আজ বুধবার (২০ মে, ২০২৬) দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছাড়েন।

এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি।

Scroll to Top