April 20, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে পরিণত করা হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে পরিণত করা হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে পরিণত করতে চাই। আপনাদের সকলের সহযোগিতায় আমাদের সেই লক্ষ্য পূরণ হবে।

মন্ত্রী আজ সোমবার (২০ এপ্রিল, ২০২৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদ্জ্জুমান মিল্লাত।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, আমরা অত্যন্ত গর্বের সাথে একটি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করছি, যা আমাদের আকাশসীমাকে আরো নিরাপদ, দক্ষ এবং আন্তর্জাতিক মানে উন্নীত করবে। এসময় তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, ১৯৮০ সালে ঢাকার কুর্মিটোলায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু করার মাধ্যমে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এভিয়েশন খাতের ভিত্তি রচনা করেছিলেন।

বিশেষ অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি, এই নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম ৩৫০ নটিক্যাল মাইল পরিসরের সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার জন্য উল্লেখযোগ্য সুযোগ সৃষ্টি করবে। তথ্য আদান-প্রদানের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করে আমরা ধীরে ধীরে নিজেদের একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত Jean-Marc Séré-Charlet, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক-সহ মন্ত্রণালয় ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Scroll to Top