ডেস্ক রিপোর্টঃ
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আজ বৃহস্পতিবার (২ জুলাই, ২০২৬) সারা দেশে একযোগে শুরু হয়েছে।
সকাল ১০টায় বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষার মাধ্যমে এ বছরের পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের পরীক্ষা দুপুর ১টা পর্যন্ত চলবে।
এ বছর দেশের ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবার দেশের সব পরীক্ষা কেন্দ্রকে সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে, এবারের এইচএসসি পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে প্রতিটি সাধারণ শিক্ষা বোর্ড তাদের নিজস্ব প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করত।











